সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরাজি কান্দার সলিম মোল্লা হঠাৎ করেই আওয়ামীলীগ থেকে বিএনপি নেতা। ঢাকাস্থ রাজাপুর কল্যাণ সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হলেন- আবুল বাশার সিদ্ধিরগঞ্জে রাজু-সজু গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ- কুতুবপুরে শত শত যুবকের মাদকের বিরুদ্ধে স্লোগান- মাদক ব্যবসার সঙ্গে এক লাখ ৬৫ হাজার মানুষ জড়িত। ফতুল্লার চাঁদনি হাউজিং এর আলোচিত হামিদ প্রধান যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার। নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেলেন ডিবি পুলিশের পলাশ কান্তি রায় নারায়ণগঞ্জবাসী বিজনেস প্লাটফর্ম গ্রুপের ফটো কনটেস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও পরিচিতি সভা কিশোরগঞ্জ জেলায় আবারও শ্রেষ্ঠ সার্জেন্ট সানিউল হক রবিন।

মাদক ব্যবসার সঙ্গে এক লাখ ৬৫ হাজার মানুষ জড়িত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ সব পেশার মানুষের মধ্যেই মাদকের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে এক লাখ ৬৫ হাজার মানুষ জড়িত। আমাদের অধিদপ্তর থেকে আমরা ছোট-বড় কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেই না। তথ্য পাওয়া মাত্রই আমরা অভিযান পরিচালনা করি।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এক জরিপে দেখে গেছে যারা মাদকসেবন করেন তাদের ৯০ শতাংশই পুরুষ। বাকি ১০ শতাংশ নারী। তবে তাতে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। মাদকসেবনে নারীদের সংখ্যা কম হলেও নারীদের মাধ্যমে বিভিন্ন অভিনব উপায়ে মাদক ব্যবসা পরিচালনা করা হয়ে থাকে।’১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে মহাপরিচালক বলেন, অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ীদেরও গ্রেফতার করা হচ্ছে। এক্ষেত্রে আমরাও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজ থেকে মাদক দূর করতে হলে পরিবার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষদের সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102