সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরাজি কান্দার সলিম মোল্লা হঠাৎ করেই আওয়ামীলীগ থেকে বিএনপি নেতা। ঢাকাস্থ রাজাপুর কল্যাণ সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হলেন- আবুল বাশার সিদ্ধিরগঞ্জে রাজু-সজু গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ- কুতুবপুরে শত শত যুবকের মাদকের বিরুদ্ধে স্লোগান- মাদক ব্যবসার সঙ্গে এক লাখ ৬৫ হাজার মানুষ জড়িত। ফতুল্লার চাঁদনি হাউজিং এর আলোচিত হামিদ প্রধান যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার। নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেলেন ডিবি পুলিশের পলাশ কান্তি রায় নারায়ণগঞ্জবাসী বিজনেস প্লাটফর্ম গ্রুপের ফটো কনটেস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও পরিচিতি সভা কিশোরগঞ্জ জেলায় আবারও শ্রেষ্ঠ সার্জেন্ট সানিউল হক রবিন।

কুতুবপুরে শত শত যুবকের মাদকের বিরুদ্ধে স্লোগান-

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৪৬৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ
খেলাধুলার মধ্যে থাকি মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছেন জাগ্রত প্রজন্ম সংগঠন।

(১৫ ই নভেম্বর শুক্রবার) বিকেল তিনটায়,কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থান থেকে প্রতিবাদী মিছিলটি পূর্বশাহী মহল্লা,নুরবাগ,কুসুমবাগ,চিতাশাল,খালপাড়,টাওয়ারপাড়,দেলপাড়া হয়ে দেলপাড়া খেলার মাঠে এসে শেষ হয়। এ সময় প্রতিবাদী মিছিলে কুতুবপুরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ লুটপাট কারীদের কঠোর হুংকার দিয়ে স্লোগান দেওয়া হয়। স্লোগানে বলেন কুতুবপুরে রাখব না মাদকের আস্তানা না, কুতুবপুরে ঠাই নাই চাঁদাবাজ সন্ত্রাস ভূমিদস্যু ও লুটপাট কারিদের।

এ সময় কুতুবপুরের সর্বস্তরের সাধারন মানুষ যুব সমাজের এই আয়োজন দেখে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তারাও মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজের এই কঠোর ভূমিকা কে সাধুবাদ জানিয়েছেন।

জাগ্রত প্রজন্ম সংগঠনের ফাউন্ডার বক্তব্য কালে রনি বলেন বিগত দিনে কুতুবপুরে বিভিন্ন সামাজিক সংগঠন মাদক,সন্ত্রাস, চাঁদাবাদ ও ভূমিদস্যুতার বিরুদ্ধে বিভিন্ন সবার সমাবেশ করেছে, এতে করে কোন প্রকার মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত কুতুবপুর কুতুবপুরবাসী দেখতে পারেনি। আমরা চাই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর জীবন যাপন করাতে।

তাছাড়া খেলাধুলায় যুবসমাজ ব্যস্ত থাকলে তারা মাদক সন্ত্রাস চাঁদাবাদ ও ভূমিদস্যুতার মতো কাজ থেকে বিরত থাকবে বলে আমি মনে করি।

জাগ্রত প্রজন্মের সংগঠনের অন্যান্য সদস্য বলেন আমরা কুতুবপুর কে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এবং লুটপাটকারী মুক্ত করতে চাই কুতুবপুর কে নিয়ে মানুষের যেই ভিন্ন মত ছিল সেগুলো পরিবর্তন করবো। আমরা চাই আমাদের কুতুবপুর একটি সুন্দর কুতুবপুর হয়ে উঠুক, আর এতে সব থেকে বেশি আমাদের যুব সমাজের ভূমিকা রাখতে হবে। আপনার যুবসমাজ আজকে যেই ভূমিকা পালন করেছি তা আসলেই প্রশংসনীয় তবে এরই ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা আর কুতুবপুরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও লুটপাটকারীদের দেখতে চাই না।

এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,সাজ্জাত হোসেন তপু, কবির এইচ রনি, কামরুল হাসান রাজু,জিয়াউল হক মিল্কী, ইমরান হোসেন হিমু,অ্যাডভোকেট নাঈম মাহমুদ, আর এইচ খান জেনি, ফয়সাল খান স্বপন,ফেরদৌস রাজু, নাঈমুর রওনক খান,কাজী সজিব, শাকিল মৃধা,শাহজালাল রাব্বি,নয়ন ভূইয়া, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন সাজ,ইমরান,মনির,মামুন,বিপ্লব,নোমান সহ আরো অনেকেই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102